কারণ ছাড়াই বাড়ছে পদ্মা ইসলামী লাইফের শেয়ার দর
পুঁজিবাজারে কারণ ছাড়াই বাড়ছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ গত রোববার নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই’র ওয়েবসাইট থেকে দেখা যায়, গত ২ মার্চ থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়েছে। ৩০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৪৩ টাকায় লেনদেন হয়েছে কোম্পানির শেয়ার।
এমএএস/কেএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল