মার্কেন্টাইল ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার অনুষ্ঠিত ব্যাংকটি পরিচালনা পর্ষদের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৩৫ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।
২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল