অ্যারাবিয়ান গ্লোবাল অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক
অ্যারাবিয়ান গ্লোবাল ব্যাংকার অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করেছে বেসরকারি খাতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।
রোববার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অ্যাওয়ার্ড তুলে দেন এরাবিয়ান ব্যাংকার্স কাউন্সিলের সেক্রেটারি আব্দুল্লাহ সালেহ আল কামেল।
এ সময় কাউন্সিলের সদস্য আবু নাসের আল বুসাইরিসহ ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এরাবিয়ান ব্যাংকার্স কাউন্সিল বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, আইএমএফ, এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং ইকোসক-এর নির্দেশনায় পরিচালিত হয়।
ক্যামেলস রেটিং, অর্থনৈতিক উন্নয়ন সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, ইন্টারন্যাশনাল অ্যান্ড করসপন্ডিং ব্যাংকিং সক্ষমতা, মার্কেট সেন্স এবং গত দুই বছরের কার্যক্রম বিশ্লেষণ করে এক্সিম ব্যাংককে এবার এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
এসআই/এমএমএ/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল