এজেন্টের মাধ্যমে ভিসা ফি পরিশোধ করতে পারবে ব্যাংক
বিদেশি দূতাবাসের অনুমোদিত এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করতে পারবে ব্যাংকগুলো। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, যেকোনো দূতাবাস এখন থেকে এজেন্টের মাধ্যমে সংগৃহীত ভিসা ফি সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে তা দেশের বাইরে পাঠাতে পারবে। তবে এ অর্থ পাঠানোর আগে ওই এজেন্ট সংশ্লিষ্ট দূতাবাসের নিয়োগকৃত ব্যাংককে তা নিশ্চিত হতে হবে।
এছাড়া দূতাবাস কর্তৃক নির্ধারিত হারে চার্জ কাটা হয়েছে কিনা এবং প্রয়োজনীয় ট্যাক্স কেটে নেয়ার বিষয়টি নিশ্চিত হতে বলা হয়েছে। ব্যাংকগুলো এখন থেকে এজেন্টর মাধ্যমে সংগ্রহ করা ইমিগ্রেশন ফিও পাঠাতে পারবে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে দূতাবাস নেই এমন কোনো দেশ যদি এখানে এজেন্ট নিয়োগ দিয়ে ভিসা বা ইমিগ্রেশন ফি সংগ্রহ করে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। বিষয়টি সব পক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
এসআই/আরএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল