গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে আন্দোলনের হুমকি ট্যানারি মালিকদের
আগামী ১৫ দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে হাজারীবাগের ট্যানারিতে সেই সংযোগ দিতে হবে। তা না হলে দেশব্যাপী অন্দোলনের হুমকি দিয়েছেন ট্যানারির মালিকরা।
বিপন্ন চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে রাজধানীর হাজারীবাগে সোমবার সকালে শুরু হওয়া সমাবেশ থেকে এই হুমকি দেন ট্যানারি মালিকরা।

সোমবার বেলা ১১টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ।

সমাবেশে ট্যানারি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দিচ্ছেন। এ সময় তারা সাভারে চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থানসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার দাবি জানান।
এসআই/জেডএ/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল