সিঙ্গেল ডিজিটে গৃহঋণ দেবে সোনালী ব্যাংক
নিজের পছন্দের একটি বাড়ি নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক চালু করেছে সিঙ্গেল ডিজিটে গৃহনির্মাণ ঋণ। রোববার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাত্র ৯ শতাংশ সুদে সাধারণ গৃহনির্মাণ ঋণ কর্মসূচির আওতায় দেড় বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ২০ বছর মেয়াদী এ ঋণ সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ থেকে গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী, দেশের সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, জেলা শহর, ‘এ’ এবং ‘বি’ গ্রেডভূক্ত পৌরসভার আবাসিক হিসেবে চিহ্নিত এলাকায় এ ঋণ প্রদান করা হবে।
এসআই/জেএইচ/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল