হাওরাঞ্চলে ত্রাণ সহায়তা দেয়ার নির্দেশ ব্যাংকগুলোকে
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকগুলোকে দেশের হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন হাওরাঞ্চলে বন্যার কারণে ফসল, ঘরবাড়ি ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ত্রাণসামগ্রী প্রদানের অনুরোধ করা হলো।
এসআই/জেএইচ/ওআর/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল