ওইমেক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন
শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করতে ওইমেক্স ইলেকট্রোডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬০৪তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ওইমেক্স ইলেকট্রোড শেয়ারবাজারে প্রতিটি ১০ টাকা মূল্যে এক কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। মেশিনারিজ, ইক্যুপমেন্ট ও কাঁচামাল ক্রয় এবং আইপিও খাতে এ অর্থ ব্যবহার করা হবে।
২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৭ পয়সা। বিগত পাঁচ বছরের ওয়েটেড এভারেজ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
এমএএস/বিএ
সর্বশেষ - অর্থনীতি
- ১ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ
- ২ অস্থিরতার বৃত্তে শেয়ারবাজার, আস্থা ফেরানোই অন্যতম দাবি
- ৩ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ৪ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৫ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা