ইউসিবি’র নতুন চেয়ারম্যান রুকমীলা জামান
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুকমীলা জামান।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার ৩৪তম বার্ষিক সাধারণ সভা পরবর্তী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ইউসিবির উদ্যোক্তা পরিচালক ও ইউনুসকো গ্রুপের চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ। ইসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম খান।
অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক আখতার মতিন চৌধুরী।
এমএ/আরএস/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল