ইউসিবি ব্যাংক ও হ্যাশকোল্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও হ্যাশকোল্ডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, ইউসিবির রিটেল, এসএমই ও কর্পোরেট গ্রাহকদের জন্য হ্যাশকোল্ডের ডিজিটাল আর্থিক প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা ব্যবহার করা হবে।
ইউসিবি ও হ্যাশকোল্ড যৌথভাবে গ্রাহকদের জন্য ব্লকচেইন প্রযুক্তি ও ক্রিপটোগ্রাফিক্যালি নিরাপদ পণ্য ও সেবার সম্ভাবনা নিয়ে কাজ করবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ ই আব্দুল মুহাইমেন ও হ্যাশকোল্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান তারিক এ ভূইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
ওআর/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল