খাদ্যে ভেজাল : ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মোহাম্মাদিয়া হাউজিং এবং তুরাগ এলাকায় এ দুটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
তুরাগ এলাকার অভিযানে নেতৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। মোহাম্মদপুর এলাকার অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তুরাগ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উত্তরার আশা ফুড প্রোডাক্টসে বিএসটিআই’র সিএম লাইসেন্সবিহীন ঘি বিস্কুট, টোস্ট উৎপাদন ও বিক্রির প্রমাণ পায়। এ অপরাধে আশা ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমনা করেন আদালত। পাশাপাশি ক্রেতা-ভোক্তাদের সঙ্গে প্রতারণার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমনা করা হয় প্রতিষ্ঠানটিকে।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং-এ চালানো অপর অভিযানে সহযোগিতা করে এপিবিএন-৫। এ অভিযান পঁচা বাসি ইফতার সামগ্রী বিক্রি এবং পোড়া তেল ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরি করে ক্রেতা-ভোক্তার সঙ্গে প্রতারণা করায় মীর আল আমিন হোটেলকে ৫০ হাজার টাকা এবং শরিফ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমনা করা হয়েছে।
এমএএস/এএইচ/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ উচ্চমূল্যে জ্বালানি কেনায় সরকারি তহবিলে অনেক চাপ পড়েছে
- ২ ৯টার পরিবর্তে ১১টায় খুলে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা
- ৩ সন্ধ্যা ৬টায় দোকান বন্ধ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ, সময় বাড়ানোর দাবি
- ৪ সরকারি দাম তোয়াক্কা না করেই ইচ্ছামতো চলছে এলপিজি সিলিন্ডার বিক্রি
- ৫ খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে, ৮০০ টাকা ছুঁয়েছে দেশি মুরগি