ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা অঞ্চলের শাখা সমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) ঢাকার সাভার গল্ফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, আবদুস সাদেক ভূঁইয়া, মু. শামসুজ্জামান, মোহাম্মদ মুনিরুল মওলা, মোহাম্মদ মোহন মিয়া, জেকিউএম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, মোহাম্মদ আলী ও আবু রেজা মো. ইয়াহিয়া।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশন প্রধান, ঢাকা উত্তর, দক্ষিণ ও পূর্ব জোনের প্রধান, কর্পোরেট শাখা এবং জোনসমূহের আওতাধীন শাখাগুলোর প্রধান এবং নির্বাচিত কর্মকর্তারা অংশগ্রহন করেন।
এসআই/জেএইচ/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল