বিদেশে বিনিয়োগের সুযোগ দিলে উদ্যোক্তাদের ঝুঁকি কমবে
বিদেশে বিনিয়োগের সুযোগ না পেয়ে দেশে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করছেন ব্যবসায়ীরা। মূলত এ ধরনের ঝুঁকিপূর্ণ খাতগুলোতে তাদের বিনিয়োগের কোনো কথা ছিল না। তাই ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে বিপদের সম্মুখীন হচ্ছে তারা।
‘বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগ’ বিষয়ক সেমিনারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এ কথা বলেন।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে স্টেকহোল্ডারদের নিয়ে এ গোল টেবিল সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির পরিচালক এম. এস. সিদ্দিক।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশি বিনিয়োগকারীদের দক্ষতা অনেক বেড়েছে। একই সঙ্গে তাদের মূলধনও বেড়েছে। এখন বিদেশে বিনিয়োগে আগ্রহী দেশের ব্যবসায়ীরা। ফলে বিদেশে মূলধন না বাড়িয়ে বিনিয়োগ বাড়ানোর সুযোগ দিতে হবে।
বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা প্রসঙ্গে সিপিডির এই গবেষক বলেন, বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা দরকার। যার মাধ্যমে বিনিয়োগের খাত নির্ধারণ, বিনিয়োগের রিটার্ন নিশ্চিত ও আইন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে নীতিমালা প্রণয়নের বিষয়ে সরকার এবং বিনিয়োগকারী উভয়দিক বিবেচনার মাধ্যমে কশৌলগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি।
আইবিএফবির সভাপতি ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অজিত কুমার পাল, আইবিএফবির নির্বাহী পরিচালক ড. ফিরোজ ফারুখ প্রমুখ।
এমএ/এএইচ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল