৫০ হাজার শেয়ার কিনবেন সিটি ব্যাংক পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের এক পরিচালক ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার কিনবেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ৫০ হাজার শেয়ার বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিনবেন।
এদিকে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সর্বশেষ সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। গত ৫২ সপ্তাহে শেয়ারটি ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪৫ টাকায় বেচাকেনা হয়।
‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল