অথবায় ‘পূজার সাজ অফার’
অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এসেছে ‘পূজার সাজ অফার’।
অথবা ডট কম-এর অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু বলেন, এ অফারের আওতায় ক্রেতারা এখান থেকে বাহারি ডিজাইনের পাঞ্জাবি, টি-শার্ট, পোলো শার্ট, শাড়ি, ছেলে-মেয়েদের জুতা, কসমেটিকস্, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন আকর্ষণীয় দামে।
তিনি আরও বলেন, ক্রেতারা নির্দিষ্ট ডিজাইনের পাঞ্জাবিতে ৩০ শতাংশ পর্যন্ত ও জুতায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। টপার ব্র্যান্ডের প্রেসার কুকার ও নন-স্টিক ফ্রাইপ্যান কিনলে রয়েছে ৫ শতাংশ ছাড়। এছাড়া অথবা ডট কমে রয়েছে পূজার নকশায় অঙ্কিত টি-শার্ট ও পাঞ্জাবি।
কেনাকাটার জনপ্রিয় এ সাইট থেকে মিঠাই ব্র্যান্ডের সর্বনিম্ন ৪০০ টাকার মিষ্টি অর্ডার করলে পাওয়া যাবে কুপন। আর কুপন থেকে লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী পাবেন এসি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, ইলেক্ট্রিক কেটলি ও আয়রন।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অফার চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল