আসছে দুই টাকার নতুন নোট
দুই টাকার নতুন কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর (রোববার) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে। এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে।
কারেন্সি নোটটির রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ হবে। নতুন মুদ্রিত কারেন্সি নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।
এমইউএইচ/ওআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল