পাঁচ রুটে ভাড়া কমালো নভোএয়ার
অভ্যন্তরীণ পাঁচটি রুটে টিকিটের দাম কমিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলো হলো; চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও সিলেট। যাত্রীরা ১২ অক্টোবর থেকে নতুন এ ভাড়ায় নভোএয়ারে ভ্রমণ করতে পারবেন।
চট্টগ্রাম রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ২৫০০ টাকা, কক্সবাজার রুটে ৩৯০০ টাকা এবং যশোর, সৈয়দপুর ও সিলেট রুটে সর্বনিম্ন ভাড়া ২৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালের জানুয়ারিতে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার। বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ৫টি, যশোরে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, সিলেটে ১টি এবং কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।
অারএম/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল