এমিরেটস ও ফ্লাইদুবাই কোডশেয়ারে চট্টগ্রাম-সিলেট
এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ের কোডশেয়ার গন্তব্য নেটওয়ার্কে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটসহ বিশ্বের আরও ১৬টি নগর অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এসব গন্তব্যের যাত্রীরা এখন এমিরেটস বা ফ্লাইদুবাইয়ের ইস্যুকৃত একক টিকেটেই ভ্রমণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন এ ব্যবস্থার মাধ্যমে এ দুই এয়ারলাইনসের সম্মিলিত গন্তব্যের সংখ্যা ২০২২ সাল নাগাদ ২৪০টিতে উন্নীত হবে।
নতুন এ ব্যবস্থায় যাত্রীরা তাদের ট্রাভেল এজেন্ট, এমিরেটস কন্টাক্ট সেন্টার ও মনোনীত এজেন্সির সাহায্যে আজ (৮ নভেম্বর) থেকে থেকেই টিকেট ক্রয় এবং ভ্রমণ করতে পারবেন।
কোডশেয়ার চুক্তির অধীনে এমিরেটসের বিজনেস ও ইকোনমি শ্রেণির যাত্রীরা ফ্লাইদুবাইয়ে ভ্রমণ করলেও সৌজন্যমূলক খাবার ও ব্যাগেজ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধা পাবেন। আর কোডশেয়ার চুক্তির ফলে দুবাইয়ে ট্রানজিট সময় অনেকাংশে হ্রাস পাবে।
উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যথাক্রমে ৩ এবং ৪ নং টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা করে এমিরেটস এবং ফ্লাইদুবাই।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে ফ্লাইদুবাই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে নিয়মিত চলাচল করছে।
আরএম/এমএমজেড/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল