শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে সোনালী আঁশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের পরিচালনা পর্ষদ শেয়াহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডররা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ পাবেন।
কোম্পানিটির কোম্পানির পরিচালনা পর্ষদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।
আর লভ্যাংশ প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারী নির্ধারণ করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর। অর্থাৎ ২০ ডিসেম্বর পর্যন্ত যাদের কাছে সোনালী আঁশের শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।
এর আগে ২০১৫ ও ২০১৬ সালেও সোনালী আঁশ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় ২০১০ সালে। সে বছর শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ২০ শতাংশ শেয়ার পেয়েছিলেন।
এদিকে ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৫৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫ টাকা ১৯ পয়সা, যা আগের বছরে ছিল ২২৪ টাকা ৫৪ পয়সা।
এমএএস/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল