শনিবার খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক
পোশাক শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে শনিবার (১১ জুলাই) নির্ধারিত কিছু এলাকায় খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক।
যে এলাকার শাখাগুলো খোলা থাকবে সেগুলো হলো- ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়নগঞ্জ ও চট্টগ্রামের শাখাগুলো।
এর আগে গত ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে তফসিলি ব্যাংকের সব প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের জানিয়েছেন। তবে ব্যাংকগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়।
এসআই/একে/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল