ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করল এনপিও
ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ পদ্ধতি চালু করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত এনপিও দফতরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। এনপিও’র পরিচালক এস.এম. আশরাফুজ্জামানসহ শিল্প মন্ত্রণালয় এবং এনপিও’র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ই-নথি এবং ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে এনপিও’র কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সময়মতো নথি নিষ্পত্তির ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি মনোভাব তৈরি হবে। ডিজিটাল হাজিরা পদ্ধতি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো দফতরে আগমন ও প্রস্থান নিশ্চিত করবে। এ কার্যক্রমের ফলে উৎপাদনশীলতার সঙ্গে সম্পৃক্ত অংশীজনরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এসআই/ওআর/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল