সিডিবিএলের এমডি শুভ্র কান্তি চৌধুরী
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে শুভ্র কান্তি চৌধুরীর নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৬২৫তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা-২০০৩ মোতাবেক সিডিবিএলের আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে শুভ্র কান্তি চৌধুরীর নিয়োগ অনুমোদন করা হয়েছে। পরবর্তী দুই বছর প্রতিষ্ঠানটির এমডি ও সিইও পদে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ১ ফ্রেব্রুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে।
এমএএস/এমএমজেড/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল