মুনাফা কমেছে বিবিএস ও ওরিয়ন ফার্মার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম (বিবিএস) এবং ওরিয়ন ফার্মার মুনাফা চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর‘২০১৭) আগের বছরের তুলনায় কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিবিএসের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর’২০১৭) কোম্পানিটির মুনাফা কমেছে। এ সময়ে বিবিএসের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা।
এদিকে মুনাফা কমলেও এ সময়ে বিবিএস’র সম্পদ মূ্ল্য কিছুটা বেড়েছে। ৩১ ডিসেম্বর ‘২০১৭ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৫ পয়সা। যা ৩০ জুন শেষে ছিল ১৪ টাকা ৫০ পয়সা।
তবে, সম্পদ মূ্ল্য কিছুটা বাড়লেও প্রতিষ্ঠানটির নগদ অর্থের কিছুটা সঙ্কট রয়েছে। বিগত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৪৫ পয়সা। তবে আগের বছর (জুলাই-ডিসেম্বর’২০১৬) কোম্পানিটির ক্যাশ ফ্লো পজেটিভ ছিল। সে সময় কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২৭ পয়সা।
অপরদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা চলতি হিসাব বছরের অক্টোবর-ডিসেম্বর‘২০১৭ প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা করেছে ৯৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্ব ‘২০১৭) কোম্পানিটির মুনাফা কমেছে। এ সময়ে ওরিয়ন ফার্মার শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৬ পয়সা।
মুনাফা কমলেও কোম্পানিটির সম্পদ মূ্ল্য কিছুটা বেড়েছে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩ টাকা ৬ পয়সা। যা ৩০ জুন শেষে ছিল ৬২ টাকা ৪৮ পয়সা।
আর চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২২ পয়সা।
এমএএস/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল