আরএফএল স্টেশনারি ও টেল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
আরএফএল স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক, ইটালিয়ানো, উইনার এবং টেল প্লাস্টিকস-এর বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রী পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে কোম্পানির প্রায় আড়াই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, টেল প্লাস্টিকস-এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান এবং আরএফএল স্টেশনারি ও টেল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল