রোববার বাজারে আসছে নতুন নোট
প্রতি বছরের মতো এবারও ঈদ আযহা উপলক্ষে বাজারে আসছে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট। রোববার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ৪টি ও ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে গ্রাহকরা নতুন নোট নিতে সংগ্রহ করতে পারবেন।
বিশ ও দশ টাকার একটি, পাঁচ টাকার তিনটি, দুই টাকার একটি বান্ডেল ছাড়াও ৫, ২ ও ১ টাকার একশটি কয়েনসহ একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বদল করে নিতে পারবেন।
ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরের পাঁচটি করে এবং বরিশাল, রংপুর, রাজশাহী অঞ্চলের তিনটি করে বিশেষ কাউন্টার এ নতুন নোট পাওয়া যাবে।
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল