ইউনাইটেড ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পর্ষদ সভা শেষে কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং বাকি ৫ শতাংশ বোনাস শেয়ার।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ।
সমাপ্ত বছরটিতে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৪৪ পয়সা। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৫ পয়সা।
এমএএস/এএইচ/আইআই
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল