সিভিও’র শেয়ারের অস্বাভাবিক দাম
কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রো কেমিক্যালের শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েছে। কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে গত ২২ ফেব্রুয়ারি সিভিও পেট্রো কেমিক্যালকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারির পর থেকেই সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দাম টানা বেড়েছে। ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৮৯ টাকা টাকা, যা টানা বেড়ে ২২ ফেব্রুয়ারি ২৩২ টাকায় পৌঁছায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৫০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৮ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২০ দশমিক ৭৯ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ৬৫ শতাংশ শেয়ার।
এমএএস/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল