২০ শতাংশ লভ্যাংশ দেবে আল-আরাফাহ ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়া হবে। এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৮০ পয়সা।
এমএএস/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল