শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ দেবে এশিয়া ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারা এক টাকা করে লভ্যাংশ পাবেন।
রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পর্ষদ সভায় কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ মে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে এই সাধারণ বীমা কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৭৭ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।
এমএএস/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল