সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পর্ষদ সভা শেষে কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে এই কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৮১ পয়সা।
এমএএস/ওআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ
- ২ অস্থিরতার বৃত্তে শেয়ারবাজার, আস্থা ফেরানোই অন্যতম দাবি
- ৩ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ৪ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৫ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা