মঙ্গলবার গাজীপুরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৬ জুন) নির্বাচনী এলাকায় সব ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের এ সার্কুলা রে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত অফসিলি ব্যাংকমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা আগামী ২৬ জুন (মঙ্গলবার) বন্ধ থাকবে।
নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।
এসআই/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল