চট্টগ্রাম আবাসন মেলায় দশনার্থীদের ব্যাপক সাড়া
বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা। চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুতে পূর্বাচল আমেরিকান সিটির একক এ আবাসন মেলায় প্রথম দিনই দশনার্থীদের আশানুরূপ সাড়া পড়েছে।
আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস আয়োজিত মেলার প্রথম দিন (২৮ জুন) দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বৃহস্পতিবার (২৮ জুন) শুরু হওয়া এ মেলা চলবে ১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’ স্লোগানকে সামনে রেখে ইউএস-বাংলা অ্যাসেটস এ মেলায় দিচ্ছে সুবর্ণ সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটিতে পাঁচ বছরে এককালীন বিনিয়োগের তিনগুণ প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে ইউএস-বাংলা অ্যাসেটস। এ ছাড়া এ প্রকল্পে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ডুপ্লেক্স জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রামের আবাসন মেলা কিংবা পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে জানতে ০১৭০৮৮১৩২৪৪, ০১৭০৮৮১৩২৪৫, ০১৭০৮৮১৩২৫০, ০১৭০৮৮১৩২৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া পূর্বাচল আমেরিকান সিটির যে কোনো তথ্যের জন্য ইউএস-বাংলা অ্যাসেটসের কর্পোরেট অফিস-৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকায় যোগাযোগ করতে বলেছে প্রতিষ্ঠানটি।
এসআই/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল