কুড়িগ্রামে ব্যাংক বন্ধ থাকবে ২৫ জুলাই
কুড়িগ্রামে সব ব্যাংক বন্ধ থাকবে আগামী বুধবার (২৫ জুলাই)। এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দশম জাতীয় সংসদের শূন্য হওয়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় এই আদেশ কার্যকর হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপরিভিশন এ সংক্রন্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত (উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন ব্যতীত ) সব অফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
এসআই/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল