মুনাফা বেড়েছে যমুনা ব্যাংকের
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৩৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক হিসাবেও ব্যাংকটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৭৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪৬ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৯ পয়সা, যা আগের বছরের ৩০ জুন শেষে ছিল ২৬ টাকা ২৩ পয়সা।
প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১ টাকা ৬৮ পয়সা।
এমএএস/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল