মুনাফা বেড়েছে ব্যাংক এশিয়ার
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বাড়ে ১৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক হিসাবেও ব্যাংকটির মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪১ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৫ পয়সা, যা গত বছরের ৩০ জুন শেষে ছিল ১৭ টাকা ৬৪ পয়সা।
প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৬ টাকা ৫৪ পয়সা।
এমএএস/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ
- ২ অস্থিরতার বৃত্তে শেয়ারবাজার, আস্থা ফেরানোই অন্যতম দাবি
- ৩ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ৪ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৫ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা