৩৫ শতাংশ লভ্যাংশ দেবে ন্যাশনাল লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পর্ষদ সভা শেষে ডিএসইর মাধ্যমে কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী লভ্যাংশের বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।
এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে আজ (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে পারে, আবার যত খুশি কমতেও পারে।
এমএএস/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল