গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা
হোল্ডারদের জন্য ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডাটির ট্রাস্টি চলতি বছরের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।
এ বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এই মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা। আর বাজার মূল্যে ইউনিটপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা এবং ক্রয়মূল্য ইউনিটপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১ পয়সা। চলতি বছরের ৩০ জুন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা।
এমএএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল