এমটিবি ইউনিট ফান্ডের সাড়ে ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা
এমটিবি ইউনিট ফান্ড হোল্ডারদের সমাপ্ত অর্থবছরের (৩০ জুন ২০১৫) জন্য সাড়ে ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত যে সব ইউনিট হোল্ডারদের নাম তালিকাভুক্ত হয়েছে, তারাই ঘোষিত নগদ লভ্যাংশ পাবেন।
এই ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, উদ্যোক্তা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে।
এসআই/একে/এমআরআই
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল