শেয়ারবাজারে লেনদেন হবে না রোববার
দেশের শেয়ারবাজারে আগামী ২ সেপ্টেম্বর ( রোববার) কোনো লেনদেন হবে না। হিন্দু সম্প্রদায়েল ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এ দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
ডিএসইর পাবলিকেশন ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান জানান, জন্মাষ্টমী উপলক্ষে রোববার সারা দেশে সরকারি ছুটি থাকবে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস, ব্যাংক ও বীমার কার্যক্রম বন্ধ থাকবে।
সরকারি নির্দেশনা মেনে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। জন্মাষ্টমীর ছুটির পর ৩ সেপ্টেম্বর যথানিয়মে শেয়ারবাজারের লেনদন শুরু হবে।
এমএএস/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল