মিডল্যান্ড ব্যাংকের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারবৃন্দের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক ঢাকার ওয়েস্টিন হোটেলের বলরুমে এ সভা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান নিলুফার জাফরউল্লাহ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০১৭ সালে শেয়ারহোল্ডারবৃন্দের জন্য ১০% লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) অনুমোদন করা হয়। এছাড়াও সভায় ৩১.১২.২০১৭ তারিখ ভিত্তিক ব্যাংকের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল