বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিবিএ’র ১৫ পরিচালক নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ডিবিএ)-এর ১৫ পরিচালক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ডিবিএ’র পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, গত ২৯ আগস্ট ডিবিএ’র ৪৮তম বোর্ড সভায় ১৫ জন পরিচালক নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে গঠন করা এ নির্বাচন কমিশনে সদস্য হিসেবে রাখা হয়- মাইকা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ মনিরুজ্জামান এবং মুর্শেদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেয়ান আজিজুর রহমানকে।
এই নির্বাচন কমিশন ১৬ সেপ্টেম্বর নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। নির্বাচনী সিডিউল অনুযায়ী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে ১৫ পরিচালক পদের বিপরীতে ১৫ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
ফলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরা হলেন-ডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল, এরাইজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, এক্সপো ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী।
এছাড়া এমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক উমর হালদার খান, রাসটি সিকিউরিটিজ কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদোয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম, এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আনোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাজেদুল ইসলাম।
এমএএস/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল