ভিশন ইলেকট্রনিকস’র পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
ভিশন ইলেকট্রনিকস’র বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে ঢাকায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ সম্মেলন হয়। এতে সারাদেশ থেকে ভিশন ইলেকট্রনিকস’র এগারোশ’র বেশি পরিবেশক অংশগ্রহণ করেন।
আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, ভিশন ইলেকট্রনিক্স’র হেড অব অপারেশন নুর আলম, মাহাবুবুর রহমান এবং রাশেদুজ্জামান, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (সেলস) ইসহাক জোয়ার্দ্দার এবং জনপ্রিয় অভিনেতা ও ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন উপস্থিত ছিলেন। সেরা পরিবেশকদের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়।
জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল