এক টাকা লভ্যাংশ দেবে ডেসকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পরিচালনাপর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ হিসাবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ পাবেন।
কোম্পানিটির পরিচালনাপর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনাপর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ হয়েছে আগামী বছরের ১২ জানুয়ারি। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে চলতি বছরের ১১ নভেম্বর।
সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে এক টাকা ২৭ পয়সা। চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ১৩ পয়সা।
লভ্যাংশ ঘোষণার কারণে রোববার কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এমএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল