লভ্যাংশ হিসেবে টাকা ও শেয়ার দেবে স্কয়ার টেক্সটাইল
শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ২০০ টাকা এবং ৫টি সাধারণ শেয়ার পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৪৩ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৩ পয়সা।
এমএএস/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল