শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ দেবে প্রাইম টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা করে পাবেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে এক টাকা পাঁচ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ৭২ পয়সা।
লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার (৩১ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল