বন্ড ছাড়বে ঢাকা ব্যাংক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড তিনশ` কোটি টাকার অরূপান্তরযোগ্য সেকেন্ড সাবঅর্ডিনেট বন্ড ছাড়বে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, মূলধন বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সেকেন্ড সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্ড ছাড়তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ব্যাংকটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে পরিচালনা পর্ষদ। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।
এসআই/একে/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল