লভ্যাংশ দেবে না বিডি সার্ভিস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো প্রকার লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।
সমাপ্ত হিসাব বছরে বিডি সার্ভিস শেয়ারপ্রতি লোকসান করেছে ৫ টাকা ৬৭ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ পয়সা।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ায় আজ (সোমবার) কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল