শুক্র-শনিবার খোলা থাকবে রাজস্ব অফিস
ফাইল ছবি
করদাতাদের সেবা দিতে সরকারি ছুটির দিন আগামী শুক্র ও শনিবার দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সাধারণত প্রতিবছর ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন থাকে। তবে করদাতাদের সুবিধার্থে সময় আরও দুই দিন বৃদ্ধি করে ২ ডিসেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
এবার আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে ৩০ নভেম্বর (শুক্রবার) ও ১ ডিসেম্বর (শনিবার) সরকারি ছুটির দিনে দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানিয়েছেন।
২২ নভেম্বর থেকে দেশের কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে কর সেবা নিচ্ছেন করদাতারা। রাজধানীর প্রতিটি কর অঞ্চলের সার্কেল অফিসগুলোতে ছিল করদাতাদের উপচেপড়া ভিড়। অনেক অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত রিটার্ন জমা দিতে পেরে খুশি করদাতারা।
রেকর্ড আয়কর আদায়ের মাধ্যমে শেষ হয় আয়কর মেলা ২০১৮। সপ্তাহব্যাপী আয়কর মেলায় মোট কর আদায় ছিল দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। যা ২০১৭ সালের তুলনায় ১১.৩৫ শতাংশ বেশি। মেলায় করসেবা নেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন, রিটার্ন দাখিল করেন চার লাখ ৮৭ হাজার ৫৭৩ জন এবং ই-টিআইএন নেন ৩৯ হাজার ৭৪৩ জন। এ ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এমএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল