ভ্যাট সপ্তাহ শুরু সোমবার
‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে ভ্যাট সপ্তাহ শুরু হবে। এনবিআর কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এ কার্যক্রম উদ্বোধন করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন মোশাররফ হোসেন ভূঁইয়া। এনবিআরের কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সেখানে সর্বোচ্চ ভ্যাটদানকারীদের সম্মাননা প্রদান করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল