এক পয়সা মুনাফা বেড়েছে ইউনিক হোটেলের
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৮ সালের অক্টোবার-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে এক পয়সা। আর অর্ধবার্ষিক (২০১৮ সালের জুলাই-ডিসেম্বর) হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের অক্টোবার-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৭১ পয়সা।
আর চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ১ টাকা ২১ পয়সা।
এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৭ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুন শেষে ছিল ৮৮ টাকা ৮২ পয়সা।
কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৮ পয়সা।
এমএএস/এনএফ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল